একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী চার জুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল-২-এ বিএনপির নেতা আবদুল আলীমের পক্ষের আইনজীবীদের যুক্তি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আগামীকাল সোমবার খণ্ডন করবেন।