জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ধার্য করেছেন।আজ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করেছে। ৮৬ পৃষ্ঠার এ বক্তব্যে কামারুজ্জামানের বিভিন্ন অপরাধ তুলে ধরা হয়। কামারুজ্জামান এ সময় আদালতে উপস্থিত ছিলেন।গত ৪ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।