মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে কারাগারে ডিভিশন-১ বরাদ্দের আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আবেদন মঞ্জুর করার আদেশ দেন।আদেশে বলা হয়, মীর কাসেম একজন সামাজিক মর্যাদাপূর্ণ ব্যক্তি। বিষয়টি বিবেচনা করে তাঁকে ডিভিশন-১ বরাদ্দের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হলো।এদিকে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। আগামী ৫ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।