কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই ফুটবল মাঠে অনুষ্ঠিত ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টে বাশদহা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চাচাই সবুজ সংঘের আয়োজনে ১৮ মে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চৌমুহনী একাদশকে ২-১ গোলে হারিয়ে বাশদহা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জাহাঙ্গীর আলম পুরস্কার বিতরণ করেন।