আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর এই ভাষণে মহাজোট সরকারের দুই বছরের কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানা গেছে। বাসস।