পোপ ষোড়শ বেনেডিক্ট গতকাল সোমবার তিন দিনের সফরে মেক্সিকো থেকে কিউবা পৌঁছেছেন। দেশটির পূর্বাঞ্চলীয় সান্তিয়াগো শহরে পৌঁছার পর প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো তাঁকে স্বাগত জানান। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।পোপকে স্বাগত জানাতে সান্তিয়াগোর রেভলুশন স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হয়। এ সময় অনুসারীদের উদ্দেশে পোপ বলেন, তিনি মানবপ্রীতির তীর্থযাত্রী হিসেবে কিউবায় এসেছেন। তিনি প্রার্থনা করবেন শান্তি, স্বাধীনতা ও মৈত্রীবন্ধন গড়ার জন্য।কিউবার মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ রোমান ক্যাথলিক। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন কিউবায় পোপ ষোড়শ বেনেডিক্টের আগমন একটি তাত্পর্যপূর্ণ ঘটনা। তাঁঁর এই সফর দেশটির সংস্কার কার্যক্রমে গতি আনবে।