কিপটে বাবা

শুধু কিপটে বললে ভুল বলা হবে, মহাকিপটে। একদিন পর খবরের কাগজ প্রতিবেশীর কাছ থেকে কেনেন এক টাকার বিনিময়ে। অথচ রুপালি পর্দায় মন্দ চরিত্রে এ টি এম শামসুজ্জামানকে কতই না আয়েশি জীবন যাপন করতে দেখা গেছে।এ টি এম শামসুজ্জামান বললেন, ‘নাটকের স্ক্রিপ্ট পাওয়ার পরই নিজে অনেকবার হেসেছি। আনিসুল হকের লেখায় যে এতটা হাসি থাকে, তা আগে বুঝতে পারিনি। আমাকে যখন নাটকের নাম বলা হলো যে আবার তোরা কিপটে হ, তখনি বুঝেছি, এটি সাংঘাতিক হাসির নাটক হবে। হয়েছেও তাই। তবে লোকে নাটকটি দেখলে বোধ হয় আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে বলবে, এতদিন জানতাম, মানুষটা খারাপ লোক, এখন দেখি সাংঘাতিক কিপটে।’সম্প্রতি এ টি এম শামসুজ্জামানকে নিয়ে পরিচালক মাইনুল হাসান আবার তোরা কিপটে হ নামের একটি নাটক নির্মাণ করেছেন। এ নাটকে আরও অভিনয় করেছেন সজল, মম, শহিদুল ইসলাম সাচ্চু, শিল্পীসহ অনেকে।