বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লা জেলায় আজ রোববার রাত ১০টা থেকে আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল।আজ রাত আটটার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ শেষে এ ঘোষণা দেওয়া হয়।কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।