কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়া পাথরঘাটা এলাকা থেকে পুলিশ গতকাল শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে নয় যুবককে আটক করেছেন।আটককৃতরা হলেন রুমেন, জুয়েল, শামীম, আকমান, আশরাফ, শহীদ, বিদ্যুত্, মাসুদ ও হাশেম। তাঁদের ভেড়ামারা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, ওই এলাকায় যুবকেরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। পুলিশ তাঁদের কাছ থেকে তিনটি রামদা ও কিছু লাঠি উদ্ধার করেছে।