কুয়েতের আমির তাঁর মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনজন মন্ত্রীকে এমপিদের জেরা করার দাবির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সে দেশের মন্ত্রিসভা পদত্যাগ করে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউনিএ) এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এজেন্সিটির বরাত দিয়ে জানায়, কুয়েতের আমির গতকাল মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেন। দুর্নীতি ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে এমপিরা তিনজন মন্ত্রীকে জেরা করার দাবি জানান। মন্ত্রিসভা এর প্রতিবাদ করে।উল্লেখ্য, ওই তিন মন্ত্রী ক্ষমতাসীন সাবাহ পরিবারের সদস্য। রয়টার্স।