বাংলাদেশ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের নাম সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার নামটি পুনঃপ্রবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ২০০৪ সালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের নামকরণ করেছিল।