কেশবপুরে উদীচীর সম্মেলন

যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে ১০ ডিসেম্বর উদীচীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রণব বিশ্বাস। অতিথি ছিলেন যশোর জেলা কমিটির সহসভাপতি সোমেশ মুখার্জী ও সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, ওয়ার্কার্স পার্টির নেতা আবু বক্কর সিদ্দিকী, আবদুল জব্বার, শান্তা বসু, উজ্জল ব্যানার্জী প্রমুখ। সাংগঠনিক অধিবেশনে প্রণব বিশ্বাসকে সভাপতি ও স্বপন মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।