আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদ জানাতে বিএনপি কাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশ করবে। কোকো এখন ব্যাংককে।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিক্ষোভ-সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ইউএনবি