ক্লিনটন ফাউন্ডেশনের এক দশক পূর্তি উপলক্ষে গত শনিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হলো এক কনসার্ট। ‘এ ডিকেড অব ডিফারেন্স: এ কনসার্ট সেলিব্রেটিং টেন ইয়ারস অব উইলিয়াম জে. ক্লিনটন ফাউন্ডেশন’ শিরোনামের ওই আয়োজনে গাইতে এসেছিলেন লেডি গাগা। অনুষ্ঠানে ছিলেন বিল ক্লিনটন নিজেও। গাগার পাশাপাশি মঞ্চে উঠেছিলেন আর অ্যান্ড বি-র ইউশার, কেনি চেসনি, সোমলি র্যাপার কেনান, কলম্বিয়ার জনপ্রিয় শিল্পী জুয়ানেস, রকার বোনো এবং দ্য এজ অব ইউ২ হিসেবে পরিচিত ডেভিড হাওয়েল ইভানস। এপি।