খুবজীপুরে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট

নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় কাপ ফুটবল টুর্নামেন্ট ২২ অক্টোবর শেষ হয়। খেলায় শ্রীপুর-চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়-খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মো.শরিফুল ইসলাম, আবদুস সাত্তার, মোবারক মিয়া, ওয়াহেদুজ্জামান প্রমুখ।