খুলনার এক কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা

খুলনার বয়রার ১৬ নম্বর ওয়ার্ডে হাজী ফয়েজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। আজ রাত আটটার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮- দলীয় জোট-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাসের সমর্থকেরা এ চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই বাক্সে কোনো ব্যালট ছিল না। খবর পেয়েই র‌্যাব ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাঁরা র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করেন। আক্রমণকারীদের ধরতে বর্তমানে ওই এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাব। এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।