লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্মভূমি সিরতে শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের একজন মুখপাত্র আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।তবে রয়টার্স তাত্ক্ষণিকভাবে বিদ্রোহীদের দেওয়া এ খবর নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করতে পারেনি।বিদ্রোহীদের মুখপাত্র শামসুদ্দিন আবদুলমোলা বার্তা সংস্থাটিকে জানান, সিরতের নিয়ন্ত্রণ গণতন্ত্রপন্থীদের হাতে এসেছে। তবে শহরের দখল নিতে কোনো প্রতিরোধের সম্মুখীনও হতে হয়নি।