গোপালগঞ্জে কুকুর পেটানোর জের ধরে দুই দলের সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে কুকুর পেটানোর জের ধরে বিবাদমান দুই দলের সংঘর্ষে শিশু ও মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে এ সংঘর্ষ হয়েছে।গুরুতর আহত অবস্থায় ৮ জনকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কুশলি গ্রামের সাহিদ সেখের পালিত একটি কুকুরকে কে বা কারা মারধর করে তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি । তবে এ ঘটনায় একই গ্রামের সিদ্দিক মোল্লাকে দোষারোপ করা হয়। এ নিয়ে সাহিদ সেখের দল প্রথমে সিদ্দিক মোল্লার বাড়িতে হামলা করে। পরে দুই দল দেশীয় ঢাল-সড়কি এবং লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।