একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আজ বুধবার চতুর্থ দিনের মতো অভিযোগ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম, নূরজাহান মুক্তা, যিয়াদ আল মালুম ও প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৯১ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। ২৭ ফেব্রুয়ারি অভিযোগের পরবর্তী অংশ উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।