শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ঘড়ির কাঁটা পরিবর্তন হলে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার সকালে এইচএসসি পরীক্ষা-২০১০ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন। সভায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।