চট্টগ্রামের পাহাড়তলীর লতিফপুর এলাকায় পুরোনো ইট দিয়ে দেয়াল নির্মাণ করার সময় ইট পড়ে তিনজন নারীশ্রমিক নিহত হয়েছেন।আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীশ্রমিকদের পরিচয় জানা যায়নি। লতিফপুরে কামালের বিগ ফিল্ড নামের একটি ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।