চট্টগ্রামের কদুরখিল উপজেলার কৈবর্তপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত আড়াইটার দিকে একদল ডাকাত কৈবর্তপাড়া গ্রামে যায়। এ সময় কমিউনিটি পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। তারা ডাকাতি করতে এসেছে—বিষয়টি নিশ্চিত হলে পুলিশের চিত্কারে এলাকাবাসীও জড়ো হয়। এ সময় তাদের গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন ডাকাতের মৃত্যু হয়।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। লাশ থানায় রাখা হয়েছে।