চট্টগ্রামের খাতুনগঞ্জে আজ শুক্রবার ভোররাতে প্রায় দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক ওয়ালিদ মো. সাইফুল্লাহ প্রথম আলো ডটকমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ওয়ালিদ মো. সাইফুল্লাহ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১ ও র্যাব-৭ যৌথভাবে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালায়। আজ ভোর রাতে খাতুনগঞ্জের আছাদগঞ্জে মসজিদের পাশে একটি গুদাম ঘর থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে তারা। এ সময় চারজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি টাকা বলে তিনি জানান।