চট্টগ্রামে হুমায়ূন আহমেদের একক বইমেলা

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের লেখা বইয়ের মেলা। তাঁর বইয়ের ১৬টি প্রকাশনা সংস্থা তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। কবি আবুল মোমেন মেলার উদ্বোধন করে হুমায়ূন আহমেদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনসুর উল করিম, সাহিত্যিক হরিশংকর জলদাশ ও লেখক বিশ্বজিৎ চৌধুরী। অতিথিরা মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।আলোচনা অনুষ্ঠানের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে ছড়া পাঠ ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। নাট্যধারা পরিবেশন করে পথনাটক স্মৃতি ৭১। বইমেলা খোলা থাকবে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।