চট্টগ্রাম বিমানবন্দরে জঙ্গি সন্দেহে একজন আটক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওমান যাওয়ার সময় জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে একজন নারী ও চার শিশুও রয়েছে। আজ বিকেল সাড়ে তিনটায় আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।