চলতি মাসেই টেশিসের ল্যাপটপ বাজারে আসবে

টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসেই টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ল্যাপটপ বাজারজাত শুরু হবে। চার ধরনের দামে এ ল্যাপটপ বাজারে আসছে। ১০ হাজার, ১২ হাজার, ২১ হাজার ও ২৫ হাজার টাকায় ল্যাপটপটি পাওয়া যাবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তা বাজারজাত শুরু হবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ কথা বলেন।জহিরুল হক ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ জানান, আড়াই বছর ধরে এ ল্যাপটপ বাজারজাত করার বিষয়ে উদ্যোগ চলছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। অচিরেই তা বাজারে আসবে।