চাঁদপুরে শান্তিপূর্ণভাবে জামায়াতের ডাকা হরতাল পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নাশকতার চেষ্টায় জড়িত অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে নয়জনকে আটক করা হয়।হরতালের পক্ষে-বিপক্ষে চাঁদপুর শহরে কোনো মিছিল বের হয়নি। তবে শহরে কড়া পুলিশি প্রহরা রয়েছে। কিছু লঞ্চ ও ট্রেন চললেও দূরপাল্লার বাস চলাচল করেনি। শহরে যান চলাচল প্রায় স্বাভাবিক।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নয়জন কর্মীকে আটক করা হয়েছে।