সদর উপজেলার চারটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এবার শতভাগ পাস করেছে। বিদ্যালয়গুলো হচ্ছে—হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গ্রিনভিউ উচ্চবিদ্যালয় ও আমনুরা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়।হরিমোহন উচ্চবিদ্যালয়ের ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। এ বিদ্যালয়টি জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে। গ্রিনভিউ উচ্চবিদ্যালয়ের ৮৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন এবং আমনুরা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুজন।