চীনের ইউনান প্রদেশের গভর্নর ঢাকায় পৌঁছেছেন

চীনের ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং ঢাকায় পৌঁছেছেন।আজ রোববার দুই দিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেই গুয়াংরং প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।জানা গেছে, আজ সন্ধ্যায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে চট্টগ্রাম-কুনমিং সড়ক, রেল যোগাযোগসহ যোগাযোগ খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনা শেষে কয়েকটি সমঝোতা স্মারকে তিনি স্বাক্ষর করবেন বলেও জানা গেছে।