চীনের উত্তরাঞ্চলের শাংচি প্রদেশের লিনফেন শহরের লিউগউ কয়লাখনিতে গতকাল শুক্রবার এক বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। কয়লাখনির এক নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন আজ শনিবার এ তথ্য জানায়। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, খনিতে আটকে পড়া জীবিত লোকজনকে উদ্ধার করতে সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।চীনের কয়লাখনিগুলোতে বিস্ফোরণ ও দুর্ঘটনার বিষয়টি খুবই সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে। বিবিসি অনলাইন জানিয়েছে, ২০০৯ সালেই খনি দুর্ঘটনায় চীনে দুই হাজার ৬০০ লোক নিহত হয়েছে। কয়লানির্ভর অর্থনীতির জন্য চীনে কয়লাখনিগুলো খুবই গুরুত্বপূর্ণ।