ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ ১৩ জন জামিন পেয়েছেন। তাঁরা আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন। গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শাহবাগ ও কলাবাগান থানায় দুটি মামলা করা হয়।