ছুটির ঘণ্টা চুরি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুটি স্কুলে একই রাতে চুরির ঘটনা ঘটেছে। দুটি ঘটনাতেই শুধু ছুটির ঘণ্টা চুরি করেছে দুর্বৃত্তরা। উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয় ও পূর্ব কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ের জানালার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। তারা আসবাব তছনছ করে শুধু পিতলের তৈরি দুই স্কুলের দুটি ঘণ্টা নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এমদাদুর রহমান বলেন, ‘স্কুলের ঘণ্টা চুরি হীন মানসিকতার কাজ।’ সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি