আজ জেলহত্যা দিবস

জাতীয় ৩ নেতার কবরে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার পালিত হচ্ছে জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সদস্য ও দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ অগাস্ট নিহতদের এবং জাতীয় তিন নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।