মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ঋতু উৎসব’। সকালে জায়ফরনগর ইউপি চেয়ারম্যান নজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, ইসহাক আলী, মামুনুর রশীদ প্রমুখ।উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় ১৩টি স্টলে ছিল শীতের পিঠা, শীতকালীন শাকসবজি ও হস্তশিল্পের সম্ভার। উৎসবে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক, লোক ও বাউলসংগীত পরিবেশন করেন।