টেকনাফ স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি

কোরবানির ঈদ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আজ শুক্রবার থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই সময় বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম প্রথম আলোকে বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আজ ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্য রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ৯ নভেম্বর বুধবার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।এদিকে টেকনাফ স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে মিয়ানমার-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শুধু ঈদের দিন বন্ধ থাকবে।