টাঙ্গাইলের মির্জাপুরে সেনাবাহিনীর একটি ট্যাংকবাহী লরি খাদে পড়ে দুই সেনা সদস্য আহত হয়েছেন। তাঁদের একজনের নাম জানা গেছে। আজ শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের জামুর্কী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে লরির চালক করপোরাল শাহাদত ও আরেক সেনাসদস্য (নাম জানা যায়নি) আহত হন। শাহাদতকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ও আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত সেনা সদস্যরা যশোর সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে যাচ্ছিলেন। মির্জাপুর থানার উপপরিদর্শক নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।