বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ের একটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়। স্থাপিত হয় ১৯০৪ সালে। বর্তমানে এখানে দিবা ও নৈশ দুটি শাখায় পাঠদান করা হয়। শিক্ষকের সংখ্যা ৫০ এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮০০। পিএসসি, জেএসসি ও এসএসসিতে স্কুলের পাসের হার শতভাগ। এখানে তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। স্কুলটিতে একটি ছাত্রাবাস রয়েছে; নাম মুসলিম ছাত্রাবাস হলেও সকল সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে থাকে। ছাত্রাবাসের আসনসংখ্যা ১২৫।