ভয়ংকর কিছু নয়। নিরীহদর্শন একটা ডেলিভারি। হালকা টার্ন। কিন্তু লাইন মিস করলেন শচীন টেন্ডুলকার। লাগল পায়ে। এলবিডব্লু। ‘রেকর্ড’ করে ফেললেন জর্জ ডকরেল। রেকর্ড! কিসের রেকর্ড? বুঝতে হলে একটু সন-তারিখ নিয়ে গবেষণা করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের অভিষেক ১৯৮৯ সালের ১৫ নভেম্বর। আয়ারল্যান্ডের উঠতি বাঁ-হাতি স্পিনার ডকরেলের জন্মই হয়েছে ১৯৯২ সালের ২২ জুলাই। অর্থাৎ, ডাবলিনে যখন জন্ম হয়েছিল ডকরেলের, তত দিনে আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকার পার করে দিয়েছেন আড়াই বছর! করে ফেলেছেন তিনটি সেঞ্চুরিসহ ২ হাজারের বেশি রান। নিজের অভিষেকের পর জন্ম নেওয়া কোনো বোলারের হাতে টেন্ডুলকার কি এই প্রথম আউট হলেন? রেকর্ডটা খতিয়ে দেখতেই হবে। তবে ডকরেল যে তাঁর নাতি-নাতনিদের গল্প করার রসদ পেয়ে গেছেন, এটা কিছু না ভেবেই বলে দেওয়া যায়।নানা রঙের বি শ্ব কা প