এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন‘গাজীপুর’ কেন নয়?ইদানীং ‘ঢাকায় থাকি’ পাতায় নারায়ণগঞ্জের খবর থাকছে, এটি একটি সুখবর। গাজীপুরের বাসিন্দা হিসেবে আমার প্রশ্ন হচ্ছে, ‘ঢাকায় থাকি’তে গাজীপুরের খবর কেন থাকবে না? বিশেষ করে টঙ্গী ও জয়দেবপুরের বাসিন্দাদের ভালো-মন্দ যেকোনো খবর উঠে আসতে পারে এতে। প্রথম আলোর একজন নিয়মিত পাঠক হিসেবে আমার এ অনুরোধ বিবেচনায় নেওয়া হবে, আশা করছি।রাতুল আহমেদratul_gazipur@hotmail.comমিটারে চলে না অটোরিকশাসিএনজিচালিত অটোরিকশাচালকেরা ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার নিয়মনীতি মেনে চলেন না। মিটারের সাহায্যে গাড়ি চালানোর নিয়ম থাকলেও মিটারের কথা জিজ্ঞেস করলে বলেন, মিটার নষ্ট। কোনো কোনো চালক প্রথমেই ইচ্ছামতো ভাড়া চেয়ে বসেন। এখন আবার নতুন নতুন শর্ত যুক্ত হচ্ছে। গত সপ্তাহে মাকে নিয়ে শেরেবাংলা নগরের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট থেকে মহাখালী যাব। সিএনজিচালক দ্বিগুণ ভাড়া দাবির পাশাপাশি শর্ত দেন, পুলিশ জিজ্ঞেস করলে বলতে হবে মিটারে যাচ্ছি। নিরুপায় হয়ে আমরা যেতে বাধ্য হই।অটোরিকশার জন্য ভাড়া নির্ধারিত থাকা সত্ত্বেও এমন অটোরিকশা পাওয়া দুঃসাধ্য, যেটি মিটারের সাহায্যে চলে। প্রায়ই যাত্রীরা চালকের কাছে জিম্মি হয়ে পড়ে। এভাবে আর কত দিন চলবে সিএনজিচালকদের দৌরাত্ম্য? এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শরিফ খানমহাখালী, ঢাকা।