ডাকবাক্স

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনআদমজীতে ভাড়াটিয়ারা বিপদেনারায়ণগঞ্জের ছোট্ট, কিন্তু সুন্দর একটি এলাকা আদমজী। আমি থাকি ওই এলাকার নতুন বাজারের আবেদ আলী লেনে। এখানকার ভাড়াটিয়ারা জিম্মি হয়ে আছেন বাড়িওয়ালাদের কাছে। বাড়িওয়ালারা বিদ্যুৎ বিল বাবদ ভাড়াটিয়াদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা নিচ্ছেন। বিদ্যুৎ কর্তৃপক্ষ যে হারে বিদ্যুৎ বিল নেয়, বাড়িওয়ালারা তা থেকে ইউনিটপ্রতি দুই-তিন টাকা বেশি আদায় করছেন। এ জন্য প্রতি মাসে ভাড়াটিয়াদের ঠকতে হচ্ছে। এর প্রতিবাদ করলে বাড়িওয়ালারা খোঁড়া যুক্তি দেখান। কখনো বা হাতে ধরিয়ে দেন বাড়ি ছাড়ার নোটিশ। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইছি।কানিজ ফাতেমাআদমজী, নারায়ণগঞ্জfkaniz88@yahoo.com‘মামা, লাগবে?’ঢাকা শহরে অনেক আবাসিক হোটেল আছে। ঢাকা রাজধানী হওয়ায় মানুষ দূর-দূরান্ত থেকে নানা কাজে আসে। কেউ এমনিতেই ঘুরতে আসে। বিদেশ যেতে ইচ্ছুক যুবকেরা আসে, যাদের থাকার জন্য কোনো আত্মীয় বা পরিচিতজনের বাসা নেই, তাদের রাত যাপনের জন্য উঠতে হয় এসব আবাসিক হোটেলে। কিন্তু অনেকেই এসব হোটেলের অসামাজিক কার্যকলাপের কারণে বিড়ম্বনায় পড়ে। বিশেষ করে মহাখালী, মগবাজার এলাকায় এ ধরনের আবাসিক হোটেলের সংখ্যা বেশি। এদের অবৈধ ব্যবসার দৌরাত্ম্যও এত বেশি যে তারা হোটেলের সামনের রাস্তায় দাঁড়িয়ে খদ্দের সংগ্রহের জন্য নানা ধরনের অশালীন আহ্বান করে থাকে। যেমন, ‘মামা, লাগবে?’ ‘মামা আসেন’ ‘জটিল আছে’ ইত্যাদি। এসব পথে মা-বাবা, ভাইবোন অথবা আত্মীয় সম্পর্কের কারও সঙ্গে পথ চলতে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ তরুণ সমাজ ও সামাজিক অবস্থার কথা ভেবে, আবাসিক হোটেলের অসামাজিক কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা নেবে।মো. নূর আলমশিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।