যুক্তরাষ্ট্রের ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গত বছর পাঁচ হাজার ৫৪৬টি ডাকাতি হয়েছে। এর বেশির ভাগই ঘটেছে শুক্রবার সকালে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে সবচেয়ে বেশি সংঘটিত ডাকাতির ঘটনায় দুর্বৃত্তরা চার কোটি ৩০ লাখেরও বেশি ডলার লুট করেছে। সবচেয়ে বেশি ৮০৫টি ডাকাতি হয়েছে ক্যালিফোর্নিয়ায়, এরপর আছে টেক্সাস (৪৬৪টি)। রয়টার্স