ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ

রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ‘দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শেষ হলো গতকাল শুক্রবার। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। সমাপনী দিনে প্রদর্শিত হয় ইরানি চলচ্চিত্র ইনভাইটেশন। নয় দিনব্যাপী এ উৎসবে বিশ্বের ৫৫টি দেশের ২০০-এর অধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।