তরঙ্গিত জীবন

চ্যানেল আইয়ে আজ বেলা দুইটা ৩৫ মিনিটে দেখানো হবে টেলিছবি তরঙ্গিত জীবন। নিজের গল্প থেকে এর নাট্যরূপ দিয়েছেন ফজলুল আলম। টেলিছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। এতে অভিনয় করেছেন শাহেদ, সারিকা প্রমুখ। এক কিশোরী যৌনকর্মীর জীবন এবং ভবঘুরে উদাসীন এক যুবককে নিয়ে এই টেলিছবির গল্প।