তিন মাসের মধ্যে ঢাকার লালবাগ কেল্লার জরিপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জরিপের পর কেল্লার ভেতরে থাকা ব্যক্তিগত স্থাপনা অপসারণ করতেও বলা হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো যেভাবে আছে, সেভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে। আজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন।কেল্লার আশপাশে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮সহ সংশ্লিষ্ট আইন অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইনগত পদ্ধতি অনুসরণ করে কেল্লার চারপাশের সীমানায় পাঁচ মিটার প্রশস্ত হাঁটার পথ নির্মাণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।