সিরিয়ার রাজধানী দামেস্কের পাশের একটি এলাকার স্কুলে আজ মঙ্গলবার বোমা হামলায় এক শিক্ষকসহ কমপক্ষে ২৮ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়।রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে বলা হয়, দামেস্কের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে আল ওয়াফিদিন এলাকার বিতিহা স্কুলে সরকার-বিরোধীদের মর্টার হামলায় এ ঘটনা ঘটে। তবে, যুদ্ধরত সরকার-বিরোধী দলগুলো বলছে এজন্য সরকারই দায়ী।দামেস্কের আশপাশের এলাকায় সরকারি বাহিনীর সাথে বিরোধীদের সংঘাত ক্রমে বাড়ছে। বিবিসির ধারণা, বিরোধীরা শহরটিকে প্রায় ঘিরে ফেলেছে।