দিগন্ত থিয়েটারের নাটক মঞ্চায়ন

‘দিনবদলের অঙ্গীকার, নাটক মোদের হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে দিগন্ত থিয়েটার সিলেট পেজগী নাটকটি মঞ্চায়ন করে। গত ১৪ ও ১৫ মার্চ সিলেট নগরের রিকাবীবাজার এলাকার এম সাইফুর রহমান মিলনায়তনে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন মো. আসাদুজ্জামান জাকির।