দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজ বুধবার সকালে চারজন নিহত হয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সোয়া আটটার দিকে উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের চামুদ্দা গ্রামে নিজেদের বাড়ির আঙিনায় বজ্রপাতে আছিয়া খাতুন (৪৫) ও তাঁর ছোট ভাই আতিকুল ইসলাম (২৬) নিহত হন।অপরদিকে উপজেলার ২ নম্বর বিনোনগর ইউনিয়নের পূর্ব ভোটারপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে নাইমুল ইসলাম (৮) এবং মনজের আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৪০) বজ্রপাতে নিহত হন।