চীনের জাতীয় পরমাণু জ্বালানি করপোরেশনের সাবেক প্রধান ক্যাং রিসিনকে (৫৭) দুর্নীতির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার চীনের একটি আদালত এ রায় দেন।ক্ষমতার অপব্যবহার, অন্যকে লাভ করিয়ে দেওয়া এবং মোটা অঙ্কের ঘুষ নেওয়ার জন্য রিসিনকে এই দণ্ড দেওয়া হয় বলে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। দুর্নীতির অভিযোগে ক্যাং রিসিনকে এ বছর আটক করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি।গত আগস্টে চীনের জাতীয় কারিগরি আমদানি ও রপ্তানি করপোরেশনের প্রধান ঝিয়াং সিনসিয়াংকে (৫৬) পরমাণু জ্বালানি উত্পাদনসংক্রান্ত দরপত্রের রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়।