পঞ্চগড়ের দেবীগঞ্জে আজ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা যুবদলের বিবদমান দুই পক্ষ একই স্থানে সম্মেলনের স্থান নির্ধারণ করলে প্রশাসন এ ব্যবস্থা নেয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলামও ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।