দেরির কৈফিয়ত

গতকাল শনিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ছিল ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক সেমিনার। জেলা প্রশাসকসহ সব কর্মকর্তা নির্ধারিত সময়ে এলেও প্রধান অতিথি শ্রম ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আসেন দেড় ঘণ্টা পর, বেলা সাড়ে ১১টায়। মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে দেরিতে আসার কারণ ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি এলাকার সাংসদ। আমাকে কাছে পেয়ে লোকজন বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। ডিসি, কমিশনারের চেয়ে তাঁরাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ ফরিদপুর অফিস